মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের সেলস অ্যান্ড মার্কেটিং (ফ্রেশ সিরামিকস) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য এমবিএ বা স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টাইলস/সিরামিক শিল্পে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।



