অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের কিছু গোপন কথা ফাঁস করেছেন। তিনি জানান, তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং একে অপরের পাশে থাকা। শ্রীরামের মতে, তাদের চিন্তাভাবনা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরণ অনেকটাই এক, যা তাদের বোঝাপড়া অটুট রাখতে সাহায্য করেছে।
শ্রীরাম নেনে সম্প্রতি তার লেখা বই ‘২১ ডেজ টু গুড হেলথ’ প্রকাশের অনুষ্ঠানে এই কথা জানান। তিনি বলেন, তারা দুজনেই একে অপরের সঙ্গী এবং সংসারের সমান অংশীদার। পুরনো ধাঁচের কর্তৃত্বের ধারণায় তারা বিশ্বাসী নন। একে অপরের কাজে অযথা হস্তক্ষেপ না করা এবং কঠিন সময়ে পাশে থাকাই তাদের দীর্ঘ ও সুখী দাম্পত্যের চাবিকাঠি।








