অভিনেত্রী খুশবু সুন্দর সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে হওয়া আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে নারীর বয়স ও শারীরিক পরিবর্তন নিয়ে সমাজের দ্বৈতনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, পুরুষের বয়স বাড়া, টাক পড়া বা চুল পেকে যাওয়াকে যেমন স্বাভাবিক ও আকর্ষণীয় হিসেবে দেখা হয়, নারীর ক্ষেত্রে সামান্য পরিবর্তন এলেই কেন তা নিয়ে এত প্রশ্ন ওঠে?
খুশবু আরও বলেন, সন্তান জন্মদানের পর নারীর শরীরে নানা পরিবর্তন আসে, যা সমাজ অনেক সময় বিচার করে। তিনি নিজের অভিজ্ঞতাও তুলে ধরে বলেন, ওজন বাড়ায় তাকে বিদ্রূপের শিকার হতে হয়েছিল, আবার ওজন কমানোর পরও তাকে নানা কথা শুনতে হয়েছে। তিনি ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বলেন, নারীর শরীর, মাতৃত্ব বা ওজন নিয়ে কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এবং বয়স বা শারীরিক পরিবর্তনকে সমাজের নির্ধারিত মানদণ্ডে বিচার করা উচিত নয়।









