অভিনয়জীবনের মাঝপথে বিয়ে করে জাপানে পাড়ি জমান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তার স্বামী ও বাবাও জাপানে থাকেন। অপর্ণা জানিয়েছেন, তিনি সেখানে ভালো আছেন এবং শিক্ষকতা করছেন। তবে দেশের প্রতি ভালোবাসা এবং অভিনয়জীবনের প্রতি তীব্র আকুলতার কথা জানিয়েছেন তিনি।
অপর্ণা বলেন, 'প্রতিদিন বাংলাদেশকে মিস করি। প্রতিমুহূর্তে মিস করি। হাজার হলেও আমার দেশ তো। দেশকে খুব ভালোবাসি।' অভিনয়জীবন মিস করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'প্রচণ্ড মিস করি অভিনয়জীবন। প্রতিনিয়ত মিস করি।' মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা অপর্ণা 'মৃত্তিকা মায়া' ও 'গণ্ডি' সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।









