ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তেল ও গ্যাস পরিবহনে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইরাক ও জর্ডানকে সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানানো হবে, যা মোট ১০ বিলিয়ন ডলারের একটি তহবিল গড়ে তুলবে।
প্রস্তাবিত তহবিলটির নাম দেওয়া হয়েছে ‘প্যাক্ট’ (Pact)। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার আগে এই তহবিল গঠন করা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ নতুন অবকাঠামোতে হামলার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন এই তহবিল পরিচালনা করতে পারে।





