ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মদিনা অঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনাটি সৌদি জোট ও হুতিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ঘটল।










