ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে নানা চ্যালেঞ্জ বাড়ছে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিজেদের মতো করে সাজানোর মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টা তাদের জন্য সংকট তৈরি করেছে।
তাইয়েব আরও বলেন, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের ভেতরেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে মার্কিন শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, এসব প্রতিবাদ মার্কিন নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতার প্রতিফলন।














