মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার অতিক্রম করেছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হামলার হুমকি দেওয়ায় এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি এবং আইআরজিসির হামলার ঘটনাও তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।









