বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার জীবনের এই বিশেষ দিনে অনেক শুভকামনা রইলো। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা যেন সবসময় সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকে।” এর জবাবে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


