মাসুদ চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভূত, নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।
কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাসুদ চৌধুরী বলেন, ডেপুটি মেয়র হিসেবে নাগরিক সেবার বড় দায়িত্ব ও ৭৩টি ভাষার বাসিন্দাদের অধিকার রক্ষা করা তাঁর প্রধান লক্ষ্য। তিনি আবাসন সংকট নিরসন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চান।










