প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। তিনি উল্লেখ করেন যে মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা।
প্রধানমন্ত্রী আরও বলেন, যার যার ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল রাখা জরুরি।








