পোল্যান্ড ও যুক্তরাজ্য তিন বছরের প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা সই করেছে। মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এ চুক্তি হয়। এর লক্ষ্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।
চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ড্রোন প্রতিরোধব্যবস্থা, নতুন প্রযুক্তি এবং আধুনিক প্রতিরোধ সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করবে দুই দেশ। এছাড়া ইউক্রেনকে সমর্থন ও রাশিয়ার কথিত হাইব্রিড হামলা নিয়েও আলোচনা হয়।











