পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’ সম্প্রতি ১৭০ কোটির বেশি ভিউ নিয়ে আলোচনায় এসেছে। মাত্র ২৩ পর্বে এই বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে সিরিজটি পাকিস্তানি নাটকের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করা হচ্ছে।
ধারাবাহিকটির গল্পে প্রেম, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা ও নতুন করে জীবন শুরুর লড়াইয়ের মতো বিষয়গুলো দর্শকদের আকৃষ্ট করেছে। বিশেষ করে জারিয়াব, জামিল ও আবু বকর—এই তিন চরিত্রের মধ্যকার টানাপোড়েন দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।



