জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, মাদরাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, সমঝোতা হয়েছে, ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। ছাত্ররা দাবি করেছেন, সংসদে সঠিক তথ্য উপস্থাপন করা হবে।







