বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বুধবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর বিদায়ের বিষাদের মধ্যে ভক্তরা দেবীকে বিদায় জানান এবং আগামী বছর আবার মর্ত্যলোকে ফিরে আসার প্রার্থনা করেন।
সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব সপ্তমী তিথি দুই দিন পড়ায় ছয় দিন ধরে চলে। বিজয়া দশমীর দিনে ভক্তরা একে অপরের সঙ্গে সিঁদুর বিনিময় করে শুভেচ্ছা জানান এবং নাচে-গানে উৎসবে মেতে ওঠেন।








