ভারতের দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) বিরুদ্ধে মাঠে নেমেছে 'লাল হিট জনতা পার্টি'। রবিবার দলটি দিল্লিতে তাদের প্রথম সদস্য সমাবেশ করে। সমাবেশে দলটির প্রধান অয়ন ভাটনাগর সিজেপি, কংগ্রেস ও বিক্ষোভকারীদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করছে।
ভাটনাগর বলেন, গণতন্ত্র রক্ষার লক্ষ্য নিয়েই তাদের দল গঠিত হয়েছে। তিনি বিক্ষোভকারীদের 'কীটপতঙ্গ' ও 'তেলাপোকা' বলে অভিহিত করেন এবং বাণিজ্যিক এলাকায় বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানান। তিনি প্রশ্ন তোলেন, বিক্ষোভের মাধ্যমে কীভাবে সরকার পরিবর্তন সম্ভব এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।






