ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তরুণদের অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। বুধবার বিকেলে নিজ জন্মস্থান মহারাষ্ট্রে দাদির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে রাজধানীতে ফেরার পর তিনি এই ঘটনার সম্মুখীন হন। বিমানবন্দরে এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং দেশ ধ্বংসের অভিযোগ তোলেন। দীপক হাসিমুখে তাকে বুড়ো আঙুল দেখিয়ে হেঁটে যান।
এর আগে গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভের পর দীপককে আটক করা হয়েছিল। রাজধানীতে ফিরে তিনি তার দুই সহকর্মীর পাঁচ দিনের বিচারিক হেফাজতের সমালোচনা করে সরকারের তীব্র নিন্দা জানান। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা উত্তোলন কি এই দেশে অপরাধ?






