অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ফেসবুকে অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরাতে হবে এবং ভবিষ্যতে তা প্রকাশ করা যাবে না।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, তিশা বাদীর মাইনর সন্তানের ছবিও অনুমতি ছাড়া প্রকাশ করেছেন, যা সাইবার সুরক্ষা আইনের লঙ্ঘন। নোটিশ অনুযায়ী, দুই দিনের মধ্যে ছবি ও তথ্য না সরালে তিশার বিরুদ্ধে মানহানি ও সাইবার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



