নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটিতে। সংসদের নিম্নকক্ষের সঙ্গে একই সময়ে উচ্চকক্ষের মেয়াদ বিলুপ্ত না হলে সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা পরিষদ গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।
সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও পাওয়া গেছে। এই প্রস্তাবগুলো নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা চলছে।








