মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে। ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য তিনি অভিবাসনকে দায়ী করেছেন এবং ইউরোপের দেশগুলোকে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, ইউরোপ যদি সীমান্ত বন্ধ না করে এবং অপরাধীদের বের করে না দেয়, তাহলে মহাদেশটির সর্বনাশ হবে।











