মুম্বাইয়ে টাইগার শ্রফের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসা তিন বন্দুকধারী অভিনেতা আমির খান, সালমান খান ও রণবীর সিংয়ের বাড়িতেও গিয়েছিল। পুলিশি তদন্তে জানা গেছে, তারা প্রায় এক মাস ধরে শহরে অবস্থানকালে এই তারকাদের আবাসস্থলে গিয়েছিল। তবে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসেবে এই অভিনেতাদের নির্বাচন করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং হরিয়ানা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা 'ডেড ড্রপ' পদ্ধতিতে অমৃতসর থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে মুম্বাইয়ে নিয়ে এসেছিল। অঙ্কিত ওরফে রাজেশ খাতক নামে এক ব্যক্তি বন্দুকধারীদের সঙ্গে মুম্বাইয়ে গিয়ে নজরদারিতে সহায়তা করেছিল এবং প্রায় দুই লক্ষ রুপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল বলে অভিযোগ।








