জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার একটি স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সময়সূচিটি ভুয়া ও ভিত্তিহীন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর বলেছে, পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা হয়নি। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।









