বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। আশরাফুলকে বিসিবির অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে, তবে সেই দায়িত্ব কী হবে তা এখনো স্পষ্ট করা হয়নি।





