জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনকে ইসরায়েল সরকার 'অপতথ্য ছড়ানোর প্রচারণা' বলে প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পরীক্ষা করা হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্যে জাতিগত নিধনের মতো অপরাধ অব্যাহত রেখেছে।










