জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান। এই সফর বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন, গণতান্ত্রিক পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বৈশ্বিক শান্তি ও সহযোগিতায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরা হবে।
এবারের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন এবং এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেবেন।


