গাজায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হওয়ায় পাঁচ মেয়েকে সকালের নাশতায় শুধু চা আর রুটি খেতে দিতে বাধ্য হচ্ছেন হুদা আবু লায়লা। ৩০ বছর বয়সী এই ফিলিস্তিনি নারী কয়েক মাস আগেও এমন পরিস্থিতিতে পড়েননি।
চলতি মাসের শুরুতে ইসরায়েল গাজায় পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় এই পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। এর ফলে শিশুদের জন্য খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে।











