ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে ৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকার পর এই মরদেহগুলো উদ্ধার করে রবিবার একসঙ্গে জানাজা পড়া হয়।
নিহতদের অধিকাংশই ভবন ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন। তাদের গণকবর দেওয়ার প্রস্তুতি চলছে। এই ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।











