২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক বছর পরও গাজা উপত্যকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনির জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। অবকাঠামো পুনরুদ্ধার হয়নি, লাখ লাখ মানুষের স্থায়ী বাসস্থান নেই এবং নিরাপত্তা-সংক্রান্ত অস্থিতিশীলতা ও রাজনৈতিক অচলাবস্থা পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টি করছে।
গাজার জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ মানুষ এখনও তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার ৪৮৮ জন নিহত এবং পাঁচ হাজার ২৮১ জন আহত হয়েছেন।











