কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষে গড়ে ওঠা শতাধিক রিসোর্টের মধ্যে ৮০টিই ঝুঁকিপূর্ণ। এগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। গত শনিবার ইনানীর পাটুয়ারটেকে একটি অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়, যা এই ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, অন্তত ২০টি রিসোর্ট পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) নির্মাণ করা হয়েছে। গত ৯ মাসে ৩৬টি অবৈধ রিসোর্টকে নোটিশ এবং ২২টিকে জরিমানা করা হয়েছে। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।











