যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাস শহরে একটি মসজিদের কাছে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মসজিদের ভেতরে বা এর সঙ্গে জড়িত কারো এই ঘটনায় সম্পৃক্ততা ছিল না।
ঘটনাটি ঘটে মসজিদের পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটে। পুলিশ আরও জানিয়েছে, ওই সময় মসজিদে একটি অনুষ্ঠান চলছিল, যার সাথে বাইরের এই গোলাগুলির কোনো সম্পর্ক ছিল না।











