যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন যে এআই প্রযুক্তি বায়োওয়েপন বা জৈব অস্ত্রের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ম্যাককালাম বলেন, মানুষ প্রথমবারের মতো নিজেদের চেয়ে বুদ্ধিমান কোনো সত্তার মুখোমুখি হচ্ছে, যা দ্রুত ও গভীরভাবে চিন্তা করতে সক্ষম।
এমআইফাইভ ইতোমধ্যে কিছু সন্দেহভাজনকে শনাক্ত করেছে যারা নজরদারি ও হামলার জন্য এআই ব্যবহার করছে। গত দশকে যুক্তরাজ্যের প্রতি বিদেশি রাষ্ট্রের হুমকি চার গুণ বেড়েছে, যার মধ্যে রাশিয়া ও ইরান প্রধান। ইরান তাদের হাইব্রিড যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে এবং গত ১২ মাসে তেহরান-সংশ্লিষ্ট অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।











