জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পুনর্গঠন করা হয়েছে। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। বর্তমানে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা ১৬ জন।
এতে মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আরো কয়েকজন সদস্য রয়েছেন। এনসিপির অফিস সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।





