ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ল্যাবরেটরি সহকারী পদে ৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে।
যোগ্যতা হিসেবে এসএসসি পাস এবং প্যাথলজি বা মাইক্রোবায়োলজি সংক্রান্ত সনদ বা কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন ১৮,০০০-২০,০০০ টাকা এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।






