মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে তাদের সম্পূর্ণ 'নির্মূল' করবেন কিনা, এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ট্রাম্প নিজের অনিশ্চিত কৌশল সম্পর্কে বলেন, 'আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি সেখানে গিয়ে তাদের নির্মূল করব নাকি করব না?' তিনি আরও নিশ্চিত করেন যে ইরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।





