বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ সৌদি আরবে মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন সিনেপ্লেক্সে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে রাষ্ট্রধর্ম ইসলামের দেশে হিন্দু মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমার পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সৌদির রাস্তায় ‘রামায়ণ : ১’র প্রচারণামূলক পোস্টার শোভা পাচ্ছে। এই পোস্টারগুলো নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও অনেকে এটিকে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।













