চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। তিনি আরও উল্লেখ করেন যে, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’। তবে এই পোস্টের মাধ্যমে তিনি কাকে উদ্দেশ্য করে কিছু বলেছেন বা ‘শহিদ ভাই’ বলতে কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।
এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরীমনি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত লোকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।













