কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পোড়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে, যার ফল পেতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এই ঘটনায় একজন স্কুলশিক্ষিকা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধারের জন্য ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে।











