ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কোনো দলেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মনসুর আব্বাসের রা’আম, কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছে।
দীর্ঘদিন ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু এখন কঠিন সংকটে। সরকার গড়তে তাকে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা তার উগ্র ডানপন্থি জোটের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, দুর্নীতি মামলার কারণে ক্ষমতা হারালে কারাদণ্ডের ভয় রয়েছে তার।







