অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ এইচএমএএস লিউউইনের একটি কেবিনে গোপনে ভিডিও ধারণের যন্ত্র পাওয়া গেছে। এই ঘটনায় দেশটির প্রতিরক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, জাহাজে কর্মরত নারী নাবিকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা হয়ে থাকতে পারে।
ঘটনাটি যৌথ সামরিক পুলিশ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ এসব অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করেনি, তবে নারী নাবিকদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।










