আর্সেনাল কোচ মিকেল আরতেতা মাঠের পাশে অতিরিক্ত ছটফটানির জন্য বারবার হলুদ কার্ড দেখছেন। গতকাল এভারটনের বিপক্ষে ম্যাচেও তিনি হলুদ কার্ড পেয়েছেন, যা চলতি মৌসুমে তার দ্বিতীয়। আরতেতা মনে করেন, রেফারিরা তার প্রতি বেশি কঠোর হচ্ছেন এবং অন্য কোচরা একই কাজ করেও পার পেয়ে যাচ্ছেন।
এই অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে তিনি অন্য কোচদের টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়ার ছবি ও ভিডিওর বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন। আরতেতা জানিয়েছেন, তিনি এসব দৃশ্যের ক্লিপ নিয়মিত সংরক্ষণ করছেন।





