সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, হুতিদের হামলায় সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যাতায়াত ব্যবস্থাকে বিঘ্নিত করেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।










