বিশ্বের অন্যতম সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন অনলাইন কোর্স বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা পেশাজীবী ও আগ্রহী ব্যক্তিরা এই কোর্সে অংশ নিতে পারবেন। এই কোর্সগুলো অনলাইনে হওয়ায় নিজের সুবিধামতো সময়ে শেখা সম্ভব।
আর্ট, ডিজাইন, ডেটা সায়েন্স, পুষ্টিবিজ্ঞান, ব্যবসা, কম্পিউটার সায়েন্স, সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য, মানবিক, গণিত, তথ্যপ্রযুক্তি, প্রোগ্রামিং এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে কোর্সগুলো অফার করা হচ্ছে। সাধারণ কোর্সের জন্য আইইএলটিএস বা টোফেল স্কোরের প্রয়োজন নেই, তবে ইংরেজি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। যাচাইকৃত সনদের জন্য ফি প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে এডএক্স (edX) প্ল্যাটফর্মে যেতে হবে।









