কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না। তিনি জ্ঞানেশকে রাজসাক্ষী হয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, প্রধান বিচারপতি বিরোধীদের পিটিশন ফাইল করার পরামর্শ দিয়েছেন এবং তারা আজই সুপ্রিম কোর্টে আবেদন জমা দেবেন। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও অজিত দোভালরা সিইসির ওপর চাপ সৃষ্টি করছেন, যার ফলে সংবিধান বিপন্ন। তিনি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত তথ্য পাওয়ার কথাও জানান।






