সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি নাগরিক বিভিন্ন অভিযোগে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
এই বন্দিদের দেশে ফিরিয়ে আনা এবং তাদের আইনি সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বাংলাদেশি নাগরিকদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।











