ভারতের কন্যাকুমারীতে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মধুমিতার বাড়ি থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার, হীরার গয়না এবং নগদ টাকা চুরি হয়েছে। মধুমিতা তার ইনস্টাগ্রাম রিল ও ছবিতে বিলাসবহুল জীবনযাপনের দৃশ্য তুলে ধরতেন এবং নিয়মিত সোনা ও নগদ অর্থ প্রদর্শন করতেন। পুলিশ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো খতিয়ে দেখছে, যাতে চোরেরা তার অবস্থান বা পরিবারের চলাফেরা সম্পর্কে কোনো তথ্য পেয়েছিল কিনা তা জানা যায়।
বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন চোরেরা বাড়িতে ঢুকে লকার ভেঙে এসব মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পুলিশ এই ঘটনা তদন্তে পাঁচটি বিশেষ দল গঠন করেছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।




