ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ আগামী শুক্রবার দিল্লিতে 'তেরঙ্গা' মিছিলের ডাক দিয়েছেন। জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয় দাবি করে তিনি বলেছেন, এই কর্মসূচির পর তাকেও গ্রেফতার করা হতে পারে।
দলীয় দুই নেতা যন্তর মন্তরে পতাকা ওড়ানোর অভিযোগে বর্তমানে কারাগারে আছেন। এই পরিস্থিতিতে সিজেপির মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ১৪৪ ধারা জারি থাকায় কর্মসূচির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।






