মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর আগামী বছরের জুন মাসে প্রতিষ্ঠানটি ছাড়ছেন। ৪৩ বছর ধরে সিএনএন-এর সঙ্গে যুক্ত ৬৮ বছর বয়সী এই সাংবাদিক সোমবার তার সিদ্ধান্তের কথা জানান।
২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে রাতের সাক্ষাৎকার অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন আমানপুর। ২০২৭ সালের জানুয়ারি থেকে অনুষ্ঠানটি সপ্তাহে একদিন প্রচারিত হবে এবং মে মাসে এর সম্প্রচার শেষ হবে। তবে জুন পর্যন্ত তিনি সিএনএন-এর হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন।











