দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে ফিরতে পারছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগ থেকে লিভ টু আপিল প্রত্যাহার করে নেওয়ায় তার পুনর্বহালের আইনি বাধা দূর হয়েছে।
এর আগে হাইকোর্ট শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন। আলোচিত অনুসন্ধানের কারণে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন।





