স্থানীয় দুটি সংগঠনের ডাকা অবরোধ ও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। এতে পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, ভরা মৌসুমে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কটেজ ও রিসোর্টের আগাম বুকিং বাতিল করে পর্যটকদের টাকা ফেরত দিতে হচ্ছে।
এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।












