গত সপ্তাহে (১৬-২২ অক্টোবর ২০২৬) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে নবম-দশম গ্রেডসহ লাখ টাকা বেতনের চাকরির সুযোগও রয়েছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তর, চট্টগ্রাম কর কমিশনার কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনেও উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে।






